হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২ নভেম্বর, ২০২৬ ১৪:৪৮:৩৮
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিএম মোজাম্মেল হক শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৭ অক্টোবর ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

সোমবার শুনানির জন্য কারাগার থেকে বিএম মোজাম্মেল হককে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফিট সড়কে আন্দোলনে অংশ নিয়েছিলেন শামীম মিয়া। সেখানে গুলিবিদ্ধ হয়ে শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত পান তিনি। পরবর্তী সময়ে চিকিৎসা নেওয়ার পর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন।

ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। আদালতের আদেশের মধ্য দিয়ে সেই আবেদন কার্যকর হলো।

​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪