আইনশৃঙ্খলা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জুলাই নারী সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে ভেবেছিল সবাই। কিন্তু অবস্থা আরও খারাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজে ব্যস্ত এবং সংবিধান সংশোধনে ব্যস্ত। কিন্তু আইনশৃঙ্খলার উন্নতিতে তার তৎপরতা নেই।’

তিনি বলেন, ‘চব্বিশের ১৪ জুলাই ঐতিহাসিক দিন। তখন এই দিন যেই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছিলাম সেই রাষ্ট্রপতি এখনো বহাল। ১৪ জুলাই নারীদের অবদানের কারণে ১৫ জুলাই নারীদের ওপর টার্গেট করা হয়েছিল। নারীদের ওপর হামলার দৃশ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।’

গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে বিরোধীদলীয় হুইপ বলেন, ‘গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগের কথা আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী-পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল দেখে তাদের নানা ভাবে টার্গেট করা হয়। তবে আন্দোলন-পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। তবুও নারীরা আমাদের সঙ্গে রয়েছে। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, নারীদের রাজনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।’

প্রান্তিক নারীদের বিষয়ে পর্যাপ্ত খোঁজখবর রাখা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘নারী শক্তির প্রতি আহ্বান থাকবে, নারীদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করবে।’

জুলাই গণহত্যার বিচার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এ সরকার এসে আইসিটি ট্রাইব্যুনাল সরিয়ে দিয়েছে কেন দিয়েছে জানি না। ইনুর ১০ বছরের সাজা দিয়েছে, সেটা কোনোভাবে কাম্য নয়।’

সমাবেশে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। শেখ হাসিনা একজন নারী না, তিনি ফ্যাসিস্ট, হত্যাকারী, খুনি। হাসিনা চলে গেলেও তার ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। রাষ্ট্রকে বিনির্মাণ করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের প্রেরণা যেন আমরা ভুলে না যাই। নারীদের তুলে আনার মতো কাজ আমাদের করতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে নারীরা এখনো পিছিয়ে রয়েছে, তাদের সামনে এগিয়ে আনতে হবে। আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের অধিকার হরণ করতে চায়। দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রও রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু