বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ২০:২১:১২

বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে (bb.org.bd) প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়।

ওয়েবসাইটে প্রদর্শিত বার্তায় বলা হয়েছে, ‘Our service is currently undergoing scheduled maintenance. We will be back online shortly. Thank you for your patience. Bangladesh Bank.’ অর্থাৎ, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং শিগগিরই আবার চালু করা হবে।

বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে জানা গেছে।

বাংলাদেশেও এ বিষয়ে সতর্কতা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বে থাকা সংস্থা বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির পরামর্শ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রথমে নিজেদের সার্ভারে কোন কোন ক্ষেত্রে পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তা শনাক্ত করে তালিকা তৈরি করতে হবে। এরপর ব্যবহৃত পিএইচপির সংস্করণগুলো চিহ্নিত নিরাপত্তা ত্রুটির কারণে ঝুঁকির মধ্যে রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিজিডি ই-গভ সার্ট পিএইচপির দুটি নিরাপত্তা ত্রুটির বিষয়টি তুলে ধরে। এতে বলা হয়, দুর্বলতা দুটি কাজে লাগিয়ে আক্রমণকারীরা ঝুঁকিপূর্ণ সার্ভারে দূর থেকে কোড চালাতে পারে। এর ফলে সার্ভারের নিয়ন্ত্রণ চলে যাওয়া, গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়া কিংবা ওয়েবসাইটের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সদ্য সংবাদ/এআর

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২