ক্যাম্পাস

রাজনৈতিক স্বার্থে জাকসু ব্যবহারের অভিযোগ, তিন দাবিতে স্মারকলিপি

রাজনৈতিক স্বার্থে জাকসু ব্যবহারের অভিযোগ, তিন দাবিতে স্মারকলিপি

স্মারকলিপিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও স্বার্থ রক্ষার সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে জাকসু সবসময় একটি নিরপেক্ষ ও সম্মানজনক অবস্থান বজায় রাখবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। তবে সাম্প্রতিক সময়ে জাকসুকে ব্যক্তিগত ও গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের একাধিক অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবির নেতৃত্বে সি ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা

ইবির নেতৃত্বে সি ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তিপরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ। এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) বেলা এগারোটা নাগাদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর নেতৃত্বে এই ইউনিটের ২৫২১৬ পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে ইবি কেন্দ্রে ১৪৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
কুবি দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির -ফারহান

কুবি দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির -ফারহান

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'দাওয়াহ কমিউনিটি'- এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈম ফারহান। সোমবার (৬ এপ্রিল ) সদ্য বিদায়ী সভাপতি নাহিদ ইসলাম হুজাইফা ও সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ভবানীপুরে পাশাপাশি শায়িত জাবি শিক্ষার্থী রাইয়ান, তার মা ও ভাগ্নে

ভবানীপুরে পাশাপাশি শায়িত জাবি শিক্ষার্থী রাইয়ান, তার মা ও ভাগ্নে

গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি টেনে তোলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৩ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে গুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় শাখা ছাত্রদল

ইবিতে গুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় শাখা ছাত্রদল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক গঠন করেছে শাখা ছাত্রদল। শুক্রবার(২৭ মার্চ) ইবি মেইন গেইটে এ হেল্প ডেস্কটি শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে। জানা যায়, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল,পানি, কলম, স্যালাইন, ওষুধ, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করেন তারা।

২৫ জুলাই, ২০২৬
‘সি’ ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ

‘সি’ ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ

‎গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এ বছর মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৮০টি, যা দেশের উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন। ভর্তি পরীক্ষার সূচনা হয়েছে সি ইউনিট (বাণিজ্য) দিয়ে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৮.৫৩ শতাংশ

ইবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৮.৫৩ শতাংশ

পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে দুই পাশে স্থাপিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করে। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিত ৮০ শতাংশ

নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিত ৮০ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯৫২ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৮০.০৭ শতাংশ।

২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাকসুর মোমবাতি প্রজ্বলন

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাকসুর মোমবাতি প্রজ্বলন

স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র অঙ্কন, সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ প্রদর্শন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, '১৯ তম ব্যাচের সকলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাই। আমি মনে করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু দু'মুঠো ভাত খাওয়ার জন্য উচ্চ শিক্ষা প্রদান করেনি বরং একটি সফল জাতি গঠনের জন্য শিক্ষা প্রদান করেছে। যারা আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছেন তাদের প্রতি অনেক শুভকামনা ও দোয়া রইলো তারা যেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে।'

২৫ জুলাই, ২০২৬
পরীক্ষার নাম্বারে দ্বিচারিতা ও নানা অভিযোগে ইবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

পরীক্ষার নাম্বারে দ্বিচারিতা ও নানা অভিযোগে ইবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

পরীক্ষায় ইন্টার্নাল নাম্বারে দ্বিচারিতা, ফলাফল ‘ভ্যানিশ’ করার ভয়ভীতি, আধিপত্য বিস্তারের চেষ্টা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম (সিএমজে) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের এক শিক্ষকের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে ফার্মেসি সোসাইটির নেতৃত্বে সোহান -নাঈম

কুবিতে ফার্মেসি সোসাইটির নেতৃত্বে সোহান -নাঈম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফার্মেসি সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সোসাইটি উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগের প্রভাষক মো. সাদ্দাম হোসেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ