ক্যাম্পাস
নোবিপ্রবিতে ‘ভারতীয় আধিপত্যবাদ ও ওসমান হাদির আত্মত্যাগ’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
ভারতীয় আধিপত্যবাদ ও ওসমান হাদির আত্মত্যাগ' বিষয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুক্ত আলোচনা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত নয়টায় অনলাইন মাধ্যম গুগল মিটে শুরু হয় উক্ত মুক্ত আলোচনা। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখার বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি মাহমুদুল হাসান।
হিজাব-নিকাব নিয়ে বিএনপি নেতার কটুক্তির প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিএনপি নেতার হিজাব-নিকাব নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘ইসলামী সংস্কৃতির অপব্যাখ্যা রূখে দাও; হিজাব বিদ্বেষ বন্ধ করো, নারীর স্বাধীনতা রক্ষা করো; নারীকে পোষাকে বিচার, এটাই কি তোমার সভ্যতা; চেহারা নয় সম্মান চাই, নিকাব পরি সেই শিক্ষায়; পোশাক যদি অপরাধ হয় তাহলে স্বাধীনতা কোথায়?; লজ্জা আমার অলংকার নিকাব আমার অধিকার ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।
নবনির্বাচিত জকসু ভিপির বিজয় উৎসর্গ তালিকায় হাদি-বিশ্বজিত ও খালেদা জিয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয় অর্জনের পর নিজের সাফল্যকে জুলাই বিপ্লবের শহীদ, ক্যাম্পাস আন্দোলনের অগ্রনায়ক ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
জকসু নির্বাচন: টাকা–উপঢৌকন বিতরণের কথা স্বীকার ছাত্রদলের জিএস–এজিএস প্রার্থীদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা টাকা এবং এজিএস প্রার্থী মো. আতিকুর রহমান তানজিল উপঢৌকন হিসেবে চকলেট বিতরণ করেন, যা জকসু নির্বাচন আচরণবিধির ১১-এর ‘ঙ’ ধারার স্পষ্ট লঙ্ঘন।
জবিতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দু‘আ মাহফিল আয়োজন করে বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটি। দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এক মহিয়সী ব্যক্তিত্ব, যার কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনাও সহজ নয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে এই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাঁর অবদান ছাড়া আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনাই করা যেত না।
‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থী ৪ শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামীপন্থী ছয় অধ্যাপকের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ওঠা বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলনে যেতে বাধা দেওয়া ও হুমকি প্রদান, পাশাপাশি আন্দোলনকারীদের তথ্য ছাত্রলীগকে সরবরাহের মতো অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় উপস্থাপন করা হয়েছে।
কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে হান্নান–সাইদুল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর আগামী এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইদুল হাসান।
জাবিতে পিআইবি কতৃক নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার এলাকার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণমাধ্যম বিশেষজ্ঞ জিয়াউর রহমানের সঞ্চালনায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ: সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। প্রস্তাব অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার সুপারিশ করা হয়েছে।
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মানহানি মামলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া আদালতে মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।
নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা
জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, নোবিপ্রবির ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ও একাডেমিক কার্যক্রমের উদ্বোধক মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবির জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সভার আয়োজন করেন।
রাকসু জিএস এর মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছাত্রদল
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। রোববার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় সংগঠনটি।