ডুজার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-এর সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকরা।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক সংগঠন ইবি রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ), ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি (ইবিসাস)-এর সদস্যরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর রাজনৈতিক নেতাকর্মীদের এমন হামলা ন্যক্কারজনক। রাষ্ট্রের ব্যর্থতা ও নব্য ফ্যাসিবাদের উত্থানের ফলেই এ ধরনের ঘটনা ঘটছে বলে তারা মন্তব্য করেন। সাংবাদিকদের ওপর হামলার মাধ্যমে বাকস্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। একই সঙ্গে এসব ঘটনার বিচার প্রক্রিয়ায় গড়িমসির পেছনে রাষ্ট্রযন্ত্রের কোনো ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।

ইবিরিইউর সভাপতি সাকিব আসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। প্রথমে তাদের হেনস্তা করা হয়, পরে অতর্কিত হামলা চালানো হয়। শাহবাগ থানার মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, “সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে না; বরং মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য কাজ করে। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। অতীতেও ক্ষমতাসীনদের আমলে সাংবাদিকদের ওপর হামলার নজির রয়েছে, যার পরিণতি ভালো হয়নি। দ্রুত সুষ্ঠু বিচার না হলে সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকরা আন্দোলনে নামতে বাধ্য হবে।”

ইবিসাসের সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেয়েছে, তাদের পরিণতি ভালো হয়নি। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করি না; সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”

মানববন্ধন থেকে হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় এবং দেশের সব ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে ও থানা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের সংঘবদ্ধ হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু