গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও, ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে: জামায়াত আমির

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ আগস্ট, ২০২৬ ২০:২৬:০৩
ছবি: সংগৃহীত

গণভোটের প্রস্তাব নিজেরাই দিয়েছিল বিএনপি। তবে ক্ষমতায় যাওয়ার পর দলটির মানসিকতায় পরিবর্তন এসেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি গণভোটের বিষয়ে তাদের আগের অবস্থান থেকে সরে গেছে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন শেষে তিনি এ অভিযোগ জানান।

জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে, ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে নেই। এছাড়া, সংসদে দাবি না মানায়, জনগণকে নিয়ে রাজপথের আন্দোলনে নেমেছে বিরোধী দল।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের মত বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে সন্ধ্যায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা।

এসময় কূটনীতিকদের সামনে জুলাই হত্যার চিত্র তুলে ধরে তিনি বলেন, পিলখানা হত্যাযজ্ঞ থেকে আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু হয়।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু