গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান- এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন নিয়ে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এ সময় দলটির আমিরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহে নিজ গ্রামের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের মূল চেতনার সাথে প্রথম বেইমানিটি করেছেন ডা. শফিকুর রহমান।
নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে জামায়াতের ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন।
সদ্য সংবাদ/এসকে