জাবি ছাত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫৩ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে বাসায় নিয়ে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারিকুল ইসলাম নামে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুর রশিদের ছেলে। ‎‎ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

‎জানা যায় , মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি ভুক্তভুগী নারী শিক্ষার্থীর হলের (তারামন বিবি) সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে ইসলামনগর এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে ছাত্রীর মুখে টেপ পেঁচিয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং এক পর্যায়ে তার হাতে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়।

পরবর্তীতে অভিযুক্ত তারিকুল মেডিসিন আনার জন্য ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে নিচে গেলে, ভুক্তভোগী শিক্ষার্থী তখন ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সাহায্য চান। পরে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে জাবি মেডিকেল সেন্টার এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‎ভুক্তভোগীর সহপাঠী এডমিনিস্ট্রেশন বিভাগের ৫৩ ব্যাচের অমি জানায়, রাতে আনুমানিক ১০ টার পর হটাৎ ফোন পেয়ে শুনি আমার সহপাঠীর ঘটনা, পরে আমি মেডিকেল যাই। তখন বেশ কিছুক্ষন সেখানে থেকে আমি চলে আসি। যতদূর জানি, আমার অন্যান্য বন্ধুবান্ধব মিলে পরে তাকে নিয়ে গিয়ে আশুলিয়া থানায় মামলা করে।

‎এই ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২৫/০২/২০২৬ তারিখে মামলা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎বর্তমানে ভুক্তভোগী ছাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর বিভাগীয় শিক্ষক ও সহপাঠীরা অভিযুক্ত তারিকুলের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
‎
সদ্য সংবাদ/‎সিয়াম শাহরিয়ার সামি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ