জাবিতে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশে কার্যকর গণতন্ত্র ও সংসদীয় কাঠামোর জবাবদিহিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধানের প্রয়োগ এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় শুধু নির্বাচনই যথেষ্ট নয়; রাষ্ট্রের প্রতিটি স্তরে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করা জরুরি। এজন্য রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, “এত বড় একটি গণঅভ্যুত্থানের পরও পুরনো সংবিধানের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সংবিধানকে শুধু আইনের কাঠামোয় সীমাবদ্ধ না রেখে সাংবিধানিক চেতনার আলোকে ব্যাখ্যা করা প্রয়োজন, যেখানে জনগণের ইচ্ছাই মুখ্য। যুক্তরাজ্যের মতো সংসদীয় সার্বভৌমত্বের দেশেও জনগণের রায়কে চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।”

এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে তরুণদের প্রত্যাশা ও রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অতীতে বারবার প্রতারণার অভিযোগ থাকায় জনগণের আস্থা পুনরুদ্ধার করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ।”

গণভোট ও রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “যে দল বা নেতা গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের ভোটারদের সঙ্গেই প্রতারণা করে, তাদের প্রতিশ্রুতির ওপর জনগণের আস্থা থাকে না।”

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সভাপতিত্বে এবং জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবীবের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন বিডিজবসের সিইও ফাহিম মাসরুর, গণবিপ্লবী উদ্যোগের আহ্বায়ক আরিফ সোহেল, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর মুখপাত্র তুহিন খান এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প