জাবিতে নারী শিক্ষার্থীর ওপর নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও মৌন মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)–এর ৫৩তম আবর্তনের এক নারী শিক্ষার্থীর ওপর ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত এস এম তারিকুল ইসলাম–এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ।

রোববার (১ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি অমর একুশে পাদদেশ থেকে শুরু হয়ে শহীদ মিনার ও নতুন কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

ভুক্তভোগীর সহপাঠী তানজিবা নাহিয়ান অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “কঠোর বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।”

লোক-প্রশাসন বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাদিকা আফরিন বলেন, “সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি সংশ্লিষ্ট সাক্ষীরা যেন কোনো ধরনের হেনস্তা বা চাপের মুখে না পড়েন, সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। ঘটনার রাতেই বিভাগের কয়েকজন শিক্ষক ভুক্তভোগীর পাশে ছিলেন এবং চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেন।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্তের একাডেমিক সনদপত্র বাজেয়াপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, “ভুক্তভোগী ইতোমধ্যে থানায় মামলা করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তি তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা ভুক্তভোগীর মানসিক ট্রমা আরও বাড়িয়ে দিচ্ছে।”
এ অবস্থায় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি হলের সামনে থেকে ব্ল্যাকমেইল করে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি ভাড়া বাসায় নিয়ে ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ