জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ, ইবি শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র ছবি ও জাতীয় পতাকা পদদলিত করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী শিক্ষকরা।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জিয়া পরিষদ ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব)-এর যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইবি ইউট্যাবের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন-এর সভাপতিত্বে ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, ইউট্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. মিজানুর রহমান, ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।

ইবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সারা জীবন কাজ করা নেত্রীর ছবি এমন একটি স্থানে অবমাননা করা হয়েছে, যেখানে প্রতিষ্ঠাতা ছিলেন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, ১৫ এপ্রিলের ঘটনার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী সাত কর্মদিবসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে সাদিয়া আক্তার রোনা হত্যার বিচার এবং সাজিদ আব্দুল্লাহ মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান।

জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকার ও প্রধানমন্ত্রীর সম্মান রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় শিক্ষকরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এসময় ইবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা অতীতেও ঘটেছে। ভবিষ্যতেও এমন চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ক্যাম্পাসে পূর্বের দুটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিহত আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবনে অবস্থানকালে বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে। তন্মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবিযুক্ত একটি ব্যানার ছিল। এ ঘটনায় আগেই বিবৃতি দিয়ে প্রতিবাদ ও উদ্বেগ জানায় জিয়া পরিষদ ও ইউট্যাব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু