কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত আবদুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা কোনো মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে সেজদা দেব না। জনগণের স্বার্থে, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”

সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুরে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণ-অভ্যুত্থানের সময় বিকল্প রাজনীতির যে অঙ্গীকার করা হয়েছিল, এনসিপি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দায়িত্ব সবাইকে নিতে হবে। নির্বাচনের আগে দেওয়া জনগণের প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী এনসিপি তাদের পক্ষে কথা বলে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ তুলে হাসনাত বলেন, গত পাঁচ মাসে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিদস্যু, ব্যাংক লুটেরা ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদ ও রাজপথ—উভয় জায়গায় সোচ্চার ছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, দেশের সম্পদ লুটের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং দুর্নীতি, দখলদারিত্ব ও লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পথসভায় এনসিপির রাজনৈতিক পরিষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সভায় হাসনাত আবদুল্লাহ এনসিপির সদস্য সচিব মাইনুল হাসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপির রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু