কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের চার ব্যাচ থেকে মোট ৭২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বিভাগ হিসেবে এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
 
রোববার (১৫ মার্চ ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কুবির আইন বিভাগের ১০ম ব্যাচ থেকে ১০জন, ১১তম ব্যাচ থেকে ৯ জন, ১২তম ব্যাচ থেকে ২৮ জন এবং ১৩তম ব্যাচ থেকে ২৫ জনসহ মোট ৭২ শিক্ষার্থী এবার আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা বাংলাদেশে আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হিসেবে যারা তালিকাভুক্ত হয়েছেন তারা হলো:
১০ম ব্যাচ থেকে রবিউল ইসলাম, মোঃ শাহজালাল, দেব প্রকাশ চক্রবর্তী, সাজ্জাদুল ইসলাম তানিম, মোঃ সোহাগ, মোঃ সবুজ, শাহারিয়ার আক্তার, লিটন কুমার, মোসাঃ হাজেরা খাতুন এবং মোঃ এরশাদ হোসেন।
 
১১তম ব্যাচ থেকে আবু মূসা সাঈদি, মোঃ আরাফাত হোসাইন, আসাদুর রহমান সাব্বির, খোরশেদ আলম সাইফ, মোঃ আল- মামুন, আব্দুর রহমান শুভ, আলাউদ্দিন আহমেদ সগির, মোঃ নূর আলম এবং আশিবুল আলম চৌধুরী তানভীর।
 
১২তম ব্যাচ থেকে সিরাজুম মুনিরা হোসাইনি, আফরোজ জাহান, মোছা আঞ্জুমান আরা স্বর্নালী, নাইমা আক্তার, ইসমত জাহান, ফারহানা তন্বী, সাবরিনা বৃষ্টি, শফি উল্লাহ, নেজামুল করিম, মেহেদী হাসান অপু, বোরহান উদ্দিন, হৃদয় দাস, সানজিদা এলিজা, ইব্রাহিম বাবলু, আয়েশা সিদ্দিকা, মরিয়ম সিতু, আলমগীর হোসেন, শেখ মাহমুদা, মো: মিরাজ, হাবিবা আক্তার, আইয়ুব উদ্দিন, শাহজাহান, রাশেদুল ইসলাম, ওসমান জয় মানিক, রিফাত আদনান, ফারহানা তৃষা, ধ্রুব বিশ্বাস এবং রোমান।
 
১৩তম ব্যাচ থেকে মোঃ মহিউদ্দিন, রেজাওনুল ইসলাম গনি, ইকবাল হোসেন শাকিল, আব্দুল্লাহ, ওসমানি রাকিব, ওমর ফারুক ইভান, মামুন, মোহন মিয়া, আহমেদ উল্লাহ রাফি, ফাহিম হোসেন, ইবরাহিম, সাবিনা ইয়াছমিন, ফাহিম আজমল, মোঃ মুজনবী, নাহার জান্নাত নীলা, হৃদিতা রহমান ছোয়া, আখের আলী, নাজমুল হাসান, উম্মে খাদিজা, ফারহানা তানভীর ইমা, সিলভিয়া রহমান, ফাইজা কামাল মুনমুন, বায়েজিদ ইসলাম সৌরভ, মৌসুমি রহমান এবং সাফা বিনতে জামান।
 
আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া তাবাসসুম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে আমাদের আইন বিভাগ শুরু থেকেই অবদান রেখে আসছে। প্রতিবছর আমাদের অনেক শিক্ষার্থী আইনজীবী হচ্ছেন। এবারও বড় একটি সংখ্যক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের বিভাগের ৫ জন শিক্ষার্থী জুডিসিয়ারিতে আছেন। আইন বিভাগের বিভাগীয় প্রধান ও তাদের শিক্ষক হিসেবে আমি এবং আমার সহকর্মীরা শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত।'

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে আইন বিভাগ সর্বশেষ বিভাগ হিসেবে ২০১৬ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প