‎কুবির অ্যালামনাই এসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে ইফতার অনুষ্ঠান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
‎ইউরোপে বসবাসকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ইউকে' এর উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১১ মার্চ) লন্ডনের মিনি বাংলাদেশ খ্যাত রেস্টুরেন্ট ক্যাফে গ্রীলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মাহবুবউল আলম ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মুহিব্বুল্লা। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।

‎ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করলেও তাদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালামনাই এসোসিয়েশন ইউকে-এর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে বলে আশাবাদী। সকল অ্যালামনাইদের ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানাই।'

এস্যোসিয়েশনের সভাপতি মাহবুবউল আলম ভুঁইয়া বলেন, 'প্রবাসে অবস্থান করলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালামনাইদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার জন্য সকল অ্যালামনাইদের সহযোগিতা কামনা করি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান