কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী নবীন বরণ , একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগ অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ৭ম দিনের কর্মসূচির উদ্বোধন হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ  সোলায়মান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক  ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদ ডিন অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম আজমল আলী কাউসার, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. মেহের নিগার, এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং একই বিভাগের অধ্যাপক ড. মোঃ মইনুল হাসান, একাউন্টিং এন্ড  ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ বেলাল উদ্দিন।

অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়।  সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই  সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলায়মান বলেন,'বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নিজেকে আবিষ্কার করার, দক্ষতা গড়ে তোলার এবং নেতৃত্ব শেখার এক অনন্য ক্ষেত্র। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বিশ্ববিদ্যালয় জীবন। 

তিনি আরো বলেন, 'আমাদের মনে রাখতে হবে, একজন সফল মার্কেটার শুধু পণ্য বিক্রি করেন না; তিনি মানুষের চাহিদা বোঝেন, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন এবং সেই সম্পর্কের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেন। একইভাবে একজন দক্ষ ম্যানেজার শুধু একটি অফিস পরিচালনা করেন না; তিনি তার সহকর্মী ও স্টেকহোল্ডারদের অনুপ্রাণিত করেন, দল গঠন করেন এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেন।'

অনুষ্ঠানের সভাপতি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, 'আইকিউএসির  প্রধান কাজ হলো মানসম্মত শিক্ষা প্রদানের প্রক্রিয়াকে সহজতর করা।সেই ভিত্তিতে আমরা ইতিমধ্যে কয়েকটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা অন্তত দুটি ল্যাঙ্গুয়েজে কম্পিটেন্ট হোক। বাংলার পাশাপাশি ইংরেজি বলার দক্ষতা গড়ে উঠুক সবার। সেজন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায়ও আমরা ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবো। আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা ডিজিটালি লিটারেট হোক, শুধু  আইটি বেজড কম্পিটেন্সি তাদের ডেভেলপ করুক পাশাপাশি   লিডারশিপ, ম্যানেজমেন্ট এবং উদ্যোক্তা  হওয়ার সক্ষমতা তৈরি  করুক।'

তিনি আরও বলেন, "আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং চালু করতে চাই। এটি চালু হলে আমাদের শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জীবনের নানান সমস্যা নিয়ে কথা বলতে পারবে।'

উল্লেখ্য, গত রবিবার (৩ মে) থেকে ১০ দিনব্যাপী এ নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু