রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা উদ্ধার: বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা

ই
ইতালি প্রতিনিধি
৩ অক্টোবর, ২০২৬ ১২:০৭:৩৫
মালিক মনজুর

ইতালির রাজধানী রোমের ফিউমিসিনো বিমানবন্দরে এক বাংলাদেশি যাত্রীর চারটি লাগেজ তল্লাশি করে ২৮ কেজি রুপা ও মূল্যবান অলংকার জব্দ করেছে দেশটির কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার ইউরোর বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইতালীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকাগামী একটি ফ্লাইটের যাত্রী ছিলেন ওই বাংলাদেশি। তার গন্তব্যে যাওয়ার পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতির কথা ছিল। সন্দেহজনক গতিবিধি ও গোপন তথ্যের ভিত্তিতে ফিউমিসিনো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার লাগেজের ওপর নজরদারি শুরু করেন।

পরে ইতালির অর্থনৈতিক ও আর্থিক অপরাধ দমনে নিয়োজিত বাহিনী গুয়ার্দিয়া দি ফিনানজার সদস্যদের সঙ্গে নিয়ে যাত্রীর চারটি চেকড ব্যাগে তল্লাশি চালানো হয়। এর আগে এক্স-রে স্ক্যানের মাধ্যমে ব্যাগগুলো পরীক্ষা করা হলে ভেতরে থাকা কিছু সামগ্রী নিয়ে সন্দেহ তৈরি হয়।

স্ক্যানের পর ব্যাগগুলো খুলে তল্লাশি চালানোর সময় প্লাস্টিকের বিভিন্ন মোড়কের মধ্যে লুকিয়ে রাখা রুপা ও মূল্যবান গয়না পাওয়া যায়। জব্দ করা সামগ্রীর মধ্যে বিপুল পরিমাণ রুপা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জব্দ করা রুপার বৈধ উৎস কিংবা এসব সামগ্রী বিদেশে নেওয়ার প্রয়োজনীয় অনুমতিপত্র ও নথি দেখাতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ইতালির সরকারি কৌঁসুলির কার্যালয় ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। তবে ঘটনার পর ওই বাংলাদেশি নাগরিককে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি।

জব্দ করা ২৮ কেজি রুপা বর্তমানে বিচার বিভাগীয় নির্দেশনায় রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রীর উৎস, পরিবহন এবং বৈধতা নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা