আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ১৪:৩১:০০
ছবি: সংগৃহীত

রাজশাহী অঞ্চলের আখচাষিদের আর্থিক সহায়তা দিতে ১২ কোটি টাকার প্রণোদনা কার্যক্রম শুরু করেছে সরকার। এ উদ্যোগের আওতায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষি সহায়তা পাবেন। তবে প্রাথমিকভাবে চেক পাওয়া ১৫ জনের তালিকায় প্রথমেই রয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কম্পিউটারে একটি বোতাম চেপে আখচাষিদের মোবাইল হিসাব নম্বরে অর্থ পাঠানোর প্রক্রিয়া চালু করেন তিনি।

অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে আবু সাঈদ চাঁদ ছাড়াও ছিলেন আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মণ্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের বরাদ্দ করা অর্থ দ্রুততম সময়ে কৃষকদের হিসাবে পৌঁছে দেওয়া হবে। এ সহায়তা আখচাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থ স্থানান্তরের কার্যক্রম উদ্বোধনের সময় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও কৃষকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশস্থলে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতিও ছিল।

সদ্য সংবাদ/এসএস

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান