সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে নিষ্পত্তি না হলে তা রাজপথে আদায় করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না।’

শফিকুর রহমান বলেন, জনগণের দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সংসদে সমাধান হলে ভালো, না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। এই দাবি একদিন না একদিন আদায় হবেই, ইনশাআল্লাহ।

সংবিধান সংশোধন বিষয়ে সরকারি দলের প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি না দেওয়ার অবস্থান জানিয়ে তিনি বলেন, জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই সংসদের ভেতরে বসে তা পরিবর্তন করা যায় না। তার মতে, সংবিধান সংশোধন একটি রুটিন কাজ, যা বিল আকারে ট্রেজারি বেঞ্চ থেকেই আসতে পারে এবং সংসদে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল হিসেবে তারা বিভিন্ন ইস্যুতে নোটিশ দিয়েছেন। এর মধ্যে গণভোট, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে পুশ-ইন ইস্যু উল্লেখযোগ্য। এসব বিষয়ে সংসদের ভেতরে যুক্তিসংগত আলোচনা হলেও কার্যকর বাস্তবায়ন না হলে তা জনগণের কোনো উপকারে আসবে না।

শফিকুর রহমান বলেন, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে, স্টক মার্কেট এবং ব্যাংক খাতও সংকটে আছে। প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

সীমান্ত ইস্যুতে দেওয়া নোটিশ প্রত্যাহারের অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে আলোচনা অপরিহার্য।

তিনি আরও বলেন, তারা সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চান এবং জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো অবস্থান নেবেন না। প্রয়োজনে ওয়াকআউট করা হলেও তা দীর্ঘমেয়াদি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ