উচ্চশিক্ষায় টেকসই উৎকর্ষ অর্জন শীর্ষক জাতীয় কর্মশালায় নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর আয়োজনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রুপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়েরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এ প্রসঙ্গে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, 'বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও গবেষণাভিক্তিক করতে হবে। টেকসই উৎকর্ষ অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, উদ্ভাবণ এবং আন্তর্জাতিকীকরনে অধিক গুরুত্ব দেয়ার লক্ষ্যে ইউজিসি আয়োজিত এ কর্মশালা একটি সময়োপযোগী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।'

প্রসঙ্গত, এ জাতীয় কর্মশালায় দিনব্যাপী পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান ও সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, উচ্চশিক্ষায় ডিজিটাল রুপান্তর ও কৃত্তিম বুদ্ধিমত্তার সংযোজন, শিক্ষকদের পেশগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানিক সুশাসন ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু