সারাদেশ
১০ দিন ধরে চিলমারী–রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে চিলমারী–রৌমারী রুটে ১০ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার মালবাহী পরিবহন সংশ্লিষ্টরা।
নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু, ৯ ঘণ্টা ধরে উদ্ধারচেষ্টা চলছে
রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপ বসানোর জন্য খোঁড়া ৩০–৩৫ ফুট গভীর গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। শিশুটি কীভাবে সেখানে পড়ে গেল, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। বুধবার বেলা একটার দিকে ঘটনাটি ঘটে। সাজিদের বাবা রাকিব, বাড়িও ওই গ্রামে।
মুক্তিপণ না দেওয়ায় পরদিন পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বউবাজারে চারতলা পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
ব্রাহ্মণবাড়িয়ায় তিন হাজার কেজি জিরা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন টন (তিন হাজার কেজি) জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ভারতীয় জিরা জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল বিদেশি পাইপগান
ব্রাহ্মণবাড়িয়ায় কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পাইপগান উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন সড়কের পাশে কাশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।
সুদানে শহীদ দুই শান্তিরক্ষীর কুড়িগ্রামে দাফন সম্পন্ন
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনাসদস্যের মরদেহ দেশে এসেছে। গতকাল শনিবার তাঁদের মরদেহ বাংলাদেশে পৌঁছায়।
এমপি হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ করব: মোহাম্মদ শাহ আলম
হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন, যার কুতুবপুরের কংস নদীর শাখা খাল পরিষ্কারের আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম। কুতুবপুরের কংস নদীর শাখা খাল পরিষ্কারের আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম।
কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িচাপায় ২ বছরের শিশুর মৃত্যু
কুমিল্লার হোমনা উপজেলায় এসিল্যান্ডের গাড়িচাপায় ফাইজা আক্তার (২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ কলোনীতে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৪৫) নামে এক সবজি ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক রবিউল হোসেন (৩৩) ও তাঁর সহকারী এমরান হোসেন (১৭)। বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
রিকশাচালকের করা মামলায় বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার কারাগারে
ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারকে (৬২) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা রোববার (২১ ডিসেম্বর) জামিন আবেদন করে আদালতে হাজির হন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মহান বিজয় দিবসে জামালপুরে বিএনসিসির বিজয় র্যালি অনুষ্ঠিত
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তথা বিএনসিসি-র ক্যাডেটরা এক শৃঙ্খলাবদ্ধ ও বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুচকাওয়াজ শেষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের নির্দেশনায় এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
দেবীদ্বারে আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনসংলগ্ন দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর শহীদ জিয়া মিলনায়তনে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।