মহান বিজয় দিবসে জামালপুরে বিএনসিসির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তথা বিএনসিসি-র ক্যাডেটরা এক শৃঙ্খলাবদ্ধ ও বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুচকাওয়াজ শেষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের নির্দেশনায় এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে জামালপুরের জেলা প্রশাসক মো: ইউসুপ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় রমনা রেজিমেন্টের ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত সি কোম্পানির আওতাধীন ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসির ক্যাডেটগণ পূর্ণ সামরিক শৃঙ্খলা ও শোভাযাত্রার মাধ্যমে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম থেকে শুরু হয়ে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মীর শওকত আলীকে বিএনসিসির একদল চৌকষ ক্যাডেট আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। এ সময় কলেজের নব নিযুক্ত উপাধ্যক্ষ মো: আব্দুল হাকিমসহ অন্যান্য শিক্ষককর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় র‍্যালি ও সার্বিক কর্মসূচি বাস্তবায়নে ৫ বিএনসিসি ব্যাটালিয়ন সি কোম্পানির অধিনায়ক ২/লে. মো. আব্দুল হাই আলহাদী এবং পিইউও মোজাহিদুর রহমান দায়িত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরসহ সারা দেশব্যাপী বিএনসিসির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ