সারাদেশ
নবীনগরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করলেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজু
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে উপজেলার নাটঘর ঈদগাহ মাঠে, নাটঘর ঋষিপাড়া এবং খড়িয়ালা গ্রামে তিনি মতবিনিময় করেন।
সিলেটে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে এলাকাটি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫, যার উৎপত্তি ২০ কিলোমিটার গভীরে। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
‘বাঞ্ছারামপুরে ধানের শীষ ছাড়া কোনো প্রতীক চলবে না’
ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন করার জন্য এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মাওলা গঞ্জ বাজার মাঠে বুধবার আয়োজিত এই সমাবেশে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ত্রিপুরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব: ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, ত্রিপুরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং নির্বাচিত হলে নতুন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়নে অবদান রাখবেন। এছাড়াও বিএনপি সরকার গঠন করলে ত্রিপুরা সম্প্রদায়ের যোগ্য সন্তানদের চাকুরির সুযোগ নিশ্চিত করা হবে।
নতুন ২ ছানা পেল আট সন্তান হারানো সেই মা কুকুরটি
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছিল। ঘটনার পর মামলার মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মা কুকুরটিকে ঈশ্বরদীয়ান নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুইটি নতুন কুকুরছানা উপহার দিয়েছে।
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ভারতের রাজধানী দিল্লির কূটনৈতিক এলাকা চানক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার (২১ ডিসেম্বর) রাতে ‘হিন্দু চরমপন্থীদের’ একটি দল বিক্ষোভ করেছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তা বেষ্টনি ভেদ করে তারা হাইকমিশনের মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়।
৪০ ফুট গর্ত খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে আটকা পড়া দুই বছরের শিশু সাজিদ (ডাকনাম স্বাধীন)কে উদ্ধারে টানা অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। তিনটি এক্সকাভেটর দিয়ে পাশে প্রায় ৪০ ফুট গভীর সমান্তরাল গর্ত খনন শেষ হলেও আজ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বীরু মোল্লার সঙ্গে তাঁর চাচাতো ভাই জহুরুল মোল্লার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
ব্রাহ্মণবাড়িয়ায় মরহুম আব্দুল হান্নান ভূইয়া মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশেে মরহুম আব্দুল হান্নান ভূইয়া মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আর অভিভাবকদের মধ্যেও ছিল আগ্রহ ও উৎসাহ। কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো অনিয়ম রোধে মনিটরিং টিম দায়িত্ব পালন করেছে।
জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে পুলিশের ডেভিল হান্ট ফেইজ ২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জামালপুরের সাত উপজেলায় পুলিশের এই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
৫০ ফুট খোঁড়া হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ
রাজশাহীর তানোরে গভীর নলকূপের বোরিংয়ে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের উদ্ধারে প্রায় ৫০ ফুট গর্ত খোঁড়া হলেও ভিতর থেকে কোনো সাড়া মেলেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, নলকূপটি আনুমানিক ৮০ থেকে ৮৫ ফুট গভীর। উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) শিশু সাজিদ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান খড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের গভীর একটি গর্তে পড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার চেষ্টা শুরু করে।
কুড়িগ্রামে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একজন চোরাকারবারিও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।