অপরাধ

প্রতারণার অভিযোগে টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদন

প্রতারণার অভিযোগে টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদন

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও ষড়যন্ত্রের মাধ্যমে নাভানা লিমিটেডের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ করার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিংসহ তিনজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন জমা দেন। মামলার অন্য দুই আসামি হলেন: টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা টুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।

২৫ জুলাই, ২০২৬
টেলিগ্রামে টাস্কভিত্তিক বিনিয়োগ প্রতারণা: কোটি টাকা আত্মসাৎ চক্রের আরেক সদস্য গ্রেফতার

টেলিগ্রামে টাস্কভিত্তিক বিনিয়োগ প্রতারণা: কোটি টাকা আত্মসাৎ চক্রের আরেক সদস্য গ্রেফতার

টেলিগ্রামে টাস্ক সম্পন্নের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম । তিনি কুমিল্লা জেলার মেঘনা থানার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১০ জানুয়ারি) তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকা থেকে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।

২৫ জুলাই, ২০২৬
হাদির হত্যাকারী শ্যুটার ফয়সালের ৬৫ লাখ টাকা অবরুদ্ধ

হাদির হত্যাকারী শ্যুটার ফয়সালের ৬৫ লাখ টাকা অবরুদ্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট জমা রয়েছে ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা। সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর সর্বশেষ অবস্থান জানা গেল

ওসমান হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর সর্বশেষ অবস্থান জানা গেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষ করে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়। মামলার তদন্তে উঠে এসেছে, ঢাকার মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশেই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

২৫ জুলাই, ২০২৬
ঢাকায় আটক গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুল

ঢাকায় আটক গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

২৫ জুলাই, ২০২৬
টেলিগ্রামে ইনভেস্টমেন্টের ফাঁদ: কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

টেলিগ্রামে ইনভেস্টমেন্টের ফাঁদ: কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে নিজ বাসা থেকে নাদিম (৩২) নামের ওই প্রতারককে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার দক্ষিণকান্দি গ্রামে।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান গনি হাদি হত্যা মামলায় অভিযুক্ত আলমগীরের এক ঘনিষ্ঠ সহযোগীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) পুলিশ এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তির নাম হিমন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন গ্রেফতার

ওসমান হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনা-রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

শেখ হাসিনা-রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জহিরুল ইসলাম খান পান্নাকে (জেড আই পান্না) নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নিয়োগ দেন। এর ফলে পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের পক্ষে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়বেন।

২৫ জুলাই, ২০২৬
ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ কারাগারে

ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ কারাগারে

১৮৯ কোটি টাকার আলোচিত ঋণ জালিয়াতি মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। পরে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এদিন ওবায়েদ উল্লাহকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর