অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ২৮৩৬ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ২৮৩৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই দিনে ২ হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৮৩৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৭টি যানবাহন রেকার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নিকুঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি ‘গাঞ্জা রিফাত’ আটক

নিকুঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি ‘গাঞ্জা রিফাত’ আটক

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া এলাকার জামতলার বালুর মাঠে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ অনুযায়ী, সন্ধ্যা নামলেই মাঠের একটি অংশে প্রকাশ্যে চলত গাঁজা সেবন, মাদক কেনাবেচা এবং তরুণদের মাদকের দিকে প্রলুব্ধ করার নানা তৎপরতা। এলাকাবাসীর ভাষ্য, বিষয়টি নিয়ে বহুদিন ধরে উদ্বেগ থাকলেও শনিবার সন্ধ্যায় পুলিশের অভিযানের মধ্য দিয়ে সেই অভিযোগের একটি দৃশ্যমান প্রতিফলন দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

অনুসন্ধানে জানা গেছে, ঘাতক সোহেল রানার মূল বাড়ি নাটোরের মহেশচন্দ্রপুর এলাকায়। সেখানে সে রিকশা মেরামতের কাজ করত। প্রায় ১০ বছর আগে প্রথম বিয়ে করা সোহেলের সেই সংসারে একটি সন্তানও রয়েছে। তবে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর বছর তিনেক আগে পাশের গ্রামে সে দ্বিতীয় বিয়ে করে। এলাকায় থাকতেই মাদক ও অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ে সোহেল। জুয়ার কারণে বিপুল অঙ্কের ঋণে জর্জরিত হয়ে একপর্যায়ে সে এলাকা ছাড়তে বাধ্য হয়।

২৫ জুলাই, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ, যিনি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত, গুলিবিদ্ধ হয়েছেন।আজ শুক্রবার বেলা ১টা ৪৫ মিনিটে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা’ পলাশকে গুলি করার নির্দেশ আরেক শীর্ষ সন্ত্রাসী জিসানের

শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা’ পলাশকে গুলি করার নির্দেশ আরেক শীর্ষ সন্ত্রাসী জিসানের

রাজধানীর রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা’ পলাশকে হত্যার উদ্দেশ্যে গুলি করার নির্দেশ দেন আরেক শীর্ষ সন্ত্রাসী জিসান। গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। পরিকল্পিত এ হামলায় শুটারসহ মোট ছয়জন অংশ নেয় বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন কারাবন্দি থাকার পর গত ৭ মে মুক্ত হয়ে এলাকায় ফেরেন পলাশ। ফিরে এসে তিনি আবারও নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। তার এই রাজনৈতিক আকাঙ্ক্ষা ও এলাকায় পুনরায় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করে।

২৫ জুলাই, ২০২৬
রূপপুরে দুর্নীতি: বালিশ কেনা হয়েছিল ৮৯ হাজার টাকায়ও

রূপপুরে দুর্নীতি: বালিশ কেনা হয়েছিল ৮৯ হাজার টাকায়ও

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বালিশ কেনাকাটায় আরও বিস্ময়কর অনিয়মের তথ্য উঠে এসেছে। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের অনুসন্ধানে দেখা গেছে, প্রকল্পটিতে একটি বালিশ সর্বোচ্চ প্রায় ৮৯ হাজার ৯০০ টাকায় কেনা হয়েছিল। আর সর্বনিম্ন মূল্য ছিল ৬ হাজার ৯৫৭ টাকা।

২৫ জুলাই, ২০২৬
হোটেল ব্যবসার আড়ালে শত কোটি টাকার মানিলন্ডারিং: নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে মামলা

হোটেল ব্যবসার আড়ালে শত কোটি টাকার মানিলন্ডারিং: নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে মামলা

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও বোরাক রিয়েল এস্টেট কোনো বৈধ অনুমতি ছাড়াই সেখানে ২৮ তলা ভবন নির্মাণ করে। পরবর্তীতে ওই ভবনে পাঁচতারকা হোটেল ‘শেরাটন’ পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা আয় করেন বলে অভিযোগ উঠেছে। সিআইডির দাবি, অর্জিত এই অর্থ বিভিন্ন সময়ে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জামিনে মুক্তির পর আত্মগোপনে কিউকমের রিপন মিয়া

জামিনে মুক্তির পর আত্মগোপনে কিউকমের রিপন মিয়া

সূত্র আরও জানায়, ঢাকায় জামিন নিলে বিষয়টি আলোচনায় আসতে পারে—এমন আশঙ্কা থেকে কুষ্টিয়ায় গিয়ে জামিন নেন রিপন। তার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, মুক্তির পর ভারত হয়ে তৃতীয় কোনো দেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, পাওনাদারদের চাপ ও আশঙ্কায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন রিপন মিয়া। তার ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, তিনি ঢাকাতেই অবস্থান করছেন এবং সুযোগ বুঝে দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন।

২৫ জুলাই, ২০২৬
আলোর নিচেই অন্ধকার: জেনেভা ক্যাম্পে পুলিশ-সোর্স পরিচয়ে চলছে মাদকচক্র

আলোর নিচেই অন্ধকার: জেনেভা ক্যাম্পে পুলিশ-সোর্স পরিচয়ে চলছে মাদকচক্র

স্থানীয়দের দাবি, পুলিশি তৎপরতা থাকলেও তা অনেকটা ‘দেখানো অভিযান’র মধ্যেই সীমাবদ্ধ। মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার দেখানো হলেও, সামগ্রিক পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন হচ্ছে না। বরং অভিযোগ উঠেছে, মাদক ব্যবসা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের ‘চোর-পুলিশ খেলা’ চলছে।

২৫ জুলাই, ২০২৬
হোয়াটসঅ্যাপে বিনিয়োগ ফাঁদ, ৮৬ লাখ টাকা আত্মসাৎ: গ্রেফতার ২

হোয়াটসঅ্যাপে বিনিয়োগ ফাঁদ, ৮৬ লাখ টাকা আত্মসাৎ: গ্রেফতার ২

অর্থ আত্মসাতের পর সালেহ আহমেদ আসামিদের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ঠিকানায় যেতে বলে বিভ্রান্ত করে। একপর্যায়ে ঢাকার সেগুনবাগিচায় তাদের দেওয়া ঠিকানায় গিয়ে তিনি নিশ্চিত হন যে, উক্ত প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই এবং কোম্পানিটি সম্পূর্ণ ভুয়া। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ সদর থানায় মামলা নং- ২০ তারিখ- ২৭(০৭)২৫, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু করেন।

২৫ জুলাই, ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: সাত সেকেন্ডের অস্পষ্ট ফুটেজই খুনি পর্যন্ত পৌঁছে দিল গোয়েন্দাদের

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: সাত সেকেন্ডের অস্পষ্ট ফুটেজই খুনি পর্যন্ত পৌঁছে দিল গোয়েন্দাদের

আশপাশের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ ঘেঁটেও শুরুতে কোনো নির্ভরযোগ্য সূত্র পাচ্ছিল না গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রত্যক্ষদর্শীরাও দিতে পারেননি নির্ভরযোগ্য বর্ণনা। ঠিক তখনই একটি অস্পষ্ট ভিডিওতে ধরা পড়ে সাত সেকেন্ডের একটি দৃশ্য—ডাস্টবিনের আড়াল থেকে উঁকি দেওয়া এক ব্যক্তি, কানে ধরা মুঠোফোন। সেই দৃশ্যই পরে খুলে দেয় পুরো হত্যাকাণ্ডের জট।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি