প্রতারণার অভিযোগে টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদন
প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও ষড়যন্ত্রের মাধ্যমে নাভানা লিমিটেডের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ করার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিংসহ তিনজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন জমা দেন। মামলার অন্য দুই আসামি হলেন: টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা টুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।
সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন জমা দেন।
মামলার অন্য দুই আসামি হলেন: টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা টুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।
পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অভিন্ন উদ্দেশ্যে ষড়যন্ত্রের মাধ্যমে নাভানা লিমিটেডের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করেন। গ্রাহকদের অর্ডার করা যানবাহনের উৎপাদন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয় এবং কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় ‘ম্যানুফ্যাকচারার ইনভয়েস’ সরবরাহ না করায় আমদানি ও সরবরাহ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়।
এসব কর্মকাণ্ডের ফলে নাভানা লিমিটেড উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কাস্টমস সংক্রান্ত জটিলতা ও সম্ভাব্য জরিমানার ঝুঁকিতে পড়ে।
এর আগে, চলতি বছরের ৯ জুলাই নাভানা লিমিটেডের পক্ষে শফিউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, টয়োটা টুশো করপোরেশনের সঙ্গে দীর্ঘদিন ধরে অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশে টয়োটা ব্র্যান্ডের একক ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে নাভানা লিমিটেড।
তবে অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পরিকল্পিতভাবে এই একক ডিস্ট্রিবিউটরশিপ ব্যবস্থা দুর্বল করার উদ্দেশ্যে নাভানার বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট বাজার পরিস্থিতি ও কর্মদক্ষতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এর মাধ্যমে টয়োটার সঙ্গে নাভানার ব্যবসায়িক সক্ষমতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
থিয়ানিস এপারেলসের নামে কাপড়ের চালান, খুলতেই মিলল ১৬৫৫ মোবাইল
১০ সেপ্টেম্বর, ২০২৬
খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্যাতন, তিন দিন পর মিলল মরদেহ
৮ সেপ্টেম্বর, ২০২৬
গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ
৭ সেপ্টেম্বর, ২০২৬
ইউপি সচিব বারেকের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
৬ সেপ্টেম্বর, ২০২৬
৪৯ ব্যাংক হিসাবে বিপুল লেনদেন, সাবেক এমপি হেনরী ও লাবুর সম্পদ নিয়ে নতুন তথ্য
৬ সেপ্টেম্বর, ২০২৬
-
ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
-
মালয়েশিয়ায় ১৪৭ বাংলাদেশিসহ আটক ১৭৩
-
কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬
-
হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো
-
ট্রান্সফরমার চুরির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৫
-
মুন্সীগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক
-
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে অসহায় নারীর কান্না
-
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি
-
গৃহকর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার