জাতীয়
আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন হাদি
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের আলোচিত তরুণ রাজনীতিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি আর নেই। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাদি থাকবেন বাংলাদেশের বুকে: ফারুকী
সব প্রচেষ্টা ব্যর্থ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছে ইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে বন্দি ২৪ জনকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে দ্রুতই মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে আজ শুক্রবার এ তথ্য জানান।
শুক্রবার দেশে আসছে হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সকালে দেশে আনা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাঁর দ্রুত আরোগ্যের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজে একযোগে সম্প্রচার করা হবে।
বিলম্বিত হতে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা
কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। দলীয়ভাবে রোববার লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি থাকলেও তা নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্সের আগমন ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। বিএনপি সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসতে পারেনি। জার্মানি থেকে বিকল্প একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: প্রধান উপদেষ্টা
গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসার পুরো ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
হাদির ওপর হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, “এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।”
খালেদা জিয়ার লন্ডনযাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে রাতে
কারিগরি ত্রুটির জন্য কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা স্থগিত হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স এলেও তার বিদেশযাত্রা সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের রাতের বৈঠকের ওপর। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়াকে আজ রাতেই লন্ডনে নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর।
প্রায় ২ লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন।