তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছে ইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কেউ যদি দিয়ে থাকে—তা নিজের মনের মাধুরী মিশিয়েই দিয়েছে, আমি শুধু এটুকুই বলতে পারি।’

তিনি আরও বলেন, ‘তফসিলের তারিখ কে দিলো, সেটাও আমি জানি না। ভোটের তারিখও জানি না। এখন পর্যন্ত তফসিল বা ভোটের তারিখ—কোনোটিই নিশ্চিত নয়। কমিশন লেভেলে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’

এ সময় দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন ইসির এই সিনিয়র সচিব।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নিয়ে খবর প্রকাশ করেছেন।

তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এ সাক্ষাতের সময় চাইতে চিঠিটি পাঠানো হয়।

রাষ্ট্রপতির দপ্তর থেকে ইসিকে জানানো হয়েছে—রাষ্ট্রপতি ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি