খালেদা জিয়ার লন্ডনযাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে রাতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কারিগরি ত্রুটির জন্য কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা স্থগিত হয়েছে।  এয়ার অ্যাম্বুলেন্স এলেও তার বিদেশযাত্রা সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের রাতের বৈঠকের ওপর।

শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়াকে আজ রাতেই লন্ডনে নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর।

এর আগে, শুক্রবার (৬ ডিসেম্বর) প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, এন্ডোস্কোপিতে দেখা গেছে তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্তের পর কাতার সরকার তার নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা দিলেও কারিগরি ত্রুটির কারণে তা ঢাকায় পৌঁছাতে পারেনি। পরে তারা জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ নিয়েছে।

এদিকে, শুক্রবার লন্ডন থেকে দেশে এসে হাসপাতালে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেছেন তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে বসে চলমান ও পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরেন।
 
সম্প্রতি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি