জাতীয়

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে গতকাল (বৃহস্পতিবার) রাতে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’

২৫ জুলাই, ২০২৬
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা

গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ রোববার (৭ ডিসেম্বর) জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন করেন। তিনি জানান, এসব ঘটনার সরাসরি নির্দেশনা দেন শেখ হাসিনা।

২৫ জুলাই, ২০২৬
দেশে এসে পৌছেছে ওসমান হাদির মরদেহ

দেশে এসে পৌছেছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের জন্য বিমানবন্দর থেকে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি।

২৫ জুলাই, ২০২৬
অপরিবর্তিত অবস্থা খালেদা জিয়ার, গ্রহণ করতে পারছেন মেডিসিন

অপরিবর্তিত অবস্থা খালেদা জিয়ার, গ্রহণ করতে পারছেন মেডিসিন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে চিকিৎসকদের মতে, তিনি যে ওষুধগুলো পাচ্ছেন, সেগুলো শরীর গ্রহণ করছে—যা পরোক্ষভাবে উন্নতির ইঙ্গিত দেয়।

২৫ জুলাই, ২০২৬
হাদির মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত, অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

হাদির মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত, অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গুলির আঘাতে তাঁর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসেও আঘাত রয়েছে। অস্ত্রোপচার ছাড়াই কনজারভেটিভ ম্যানেজমেন্টের আওতায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দরে ওসমান হাদির লাশ গ্রহণ করলেন যারা

বিমানবন্দরে ওসমান হাদির লাশ গ্রহণ করলেন যারা

জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। তার লাশ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ নম্বর ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরে শহীদ হাদির মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকী, বশির আহমেদ ও ডা. সায়েদুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যা মামলায় জব্দ আলামতের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ আদালতের

হাদি হত্যা মামলায় জব্দ আলামতের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ আদালতের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ঘটনাস্থল থেকে জব্দ করা ফায়ার কার্তুজ ও ফায়ার বুলেট সদৃশ আলামতের ব্যালিস্টিক পরীক্ষা করে বিস্তারিত মতামত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬
শহীদ শরীফ ওসমান হাদি কবি নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হবেন

শহীদ শরীফ ওসমান হাদি কবি নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হবেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
হাদির নামাজে জানাজা আগামীকাল বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

হাদির নামাজে জানাজা আগামীকাল বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

আগামীকাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা : ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশনকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।

২৫ জুলাই, ২০২৬
প্রাক্তন সাংবাদিক হিসেবে আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে: ফেসবুকে প্রেস সচিব

প্রাক্তন সাংবাদিক হিসেবে আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে: ফেসবুকে প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। একজন সাবেক সাংবাদিক হিসেবে নিজেকে ‘লজ্জিত’ বলেও উল্লেখ করেন তিনি। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অনুভূতির কথা জানান শফিকুল আলম।

২৫ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ গৃহীত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) তারিখে প্রকাশিত গেজেটে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে খোদা বকশ চৌধুরীর পদত্যাগ গ্রহণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি