জাতীয়
জুলাই আন্দোলনে অজ্ঞাত ১৮২ শহীদদের মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই–আগস্ট আন্দোলনে নিহত এবং রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া রোববার (৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহে ওই দিন থেকে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আততায়ী ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় বিশেষ কমিটি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করেছে সরকার।
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের চেষ্টা রুখতে ঐক্যবদ্ধ বিএনপি–জামায়াত–এনসিপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘জুলাই অভ্যুত্থান’ নস্যাৎ করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা এই অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার সব অপচেষ্টা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই, সরকারের অবস্থান স্পষ্ট: প্রেস সচিব
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। সে কারণে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বক্তব্য প্রকাশ করেন।
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত পরিবারের সব অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার পরিবারের সব অনুরোধই অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে ওসমান হাদিকে
শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, 'শহীদ ওসমান হাদীকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে। নিহত এই তরুণ নেতাকে দেশে গ্রহণের প্রস্তুতির মধ্য দিয়ে সারাদেশে শোকের আবহ বিরাজ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
মার্কিন পাঁচ আইনপ্রণেতার চিঠি: আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে নুরুল হক নুরকে মন্ত্রীত্ব, উচ্চকক্ষে একটি আসন ও সংরক্ষিত নারী আসনসহ গণঅধিকার পরিষদকে চারটি বিষয়ে আশ্বাস দিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছে বলেন, 'আমাদের সাথে বিএনপির দুটি আসনে সমঝোতা হয়েছে। এছাড়া আমাদের সভাপতি নুরুল হক নুরকে মন্ত্রীত্ব ও উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত নারী আসন দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
যেকোনো মূল্যে এই তিনজনকে ধরিয়ে দিন: জুমা
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা নিজের ফেসবুকে ওসমান হাদির প্রচরণার সময়ের একটি ছবি প্রকাশ করে সেই ছবিতে হাদির পেছনে দাঁড়িয়ে থাকা তিনজনকে চিহ্নিত করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জুমা লিখেন, ‘এই তিনজনকে যেকোনো মূল্যে আপনারা ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী। প্রশাসন কোথায় আমাদের আপডেট না দিয়ে উল্টো আমাদের কাছেই আপডেট চাইতেছে।’ এদিকে, ওসমান হাদির ওপর হামলাকারীরা দুই সপ্তাহ আগেই তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা।
বিশৃঙ্খলা ও হামলা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি: আ স ম আবদুর রব
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের উদাত্ত আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় আ স ম আবদুর রব বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে তা পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে হাদিকে: মেডিকেল বোর্ড
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। শনিবার (১৩ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।