জরুরি মেরামতকাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আজ শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাইপলাইনে জরুরি লিকেজ শনাক্ত হওয়ার পর তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সরবরাহ বন্ধের আওতায় রয়েছে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লক। এ ছাড়া আশপাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে মেরামতকাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্য রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসএস