২৪-এ মানুষ ভরসা করে আন্দোলনে নামলেও প্রতারণার শিকার হয়েছে: ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
২৪-এ মানুষ ভরসা করে রাস্তায় আন্দোলনে নেমেছিল, কিন্তু সেখান থেকে তারা প্রতারণার শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।

সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'দেশের রাজনীতিতে একটি পরিকল্পিত বিভাজন তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন গোষ্ঠীকে ধারাবাহিকভাবে বাদ দেওয়া হয়েছে। প্রথমে আদিবাসী, পরে এক এক করে নারী, প্রগতিশীল ও বামপন্থী শক্তিকে বাদ দেয়া হয়েছে। এই বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তিগুলোকেই দুর্বল করে ফেলেছে।'

ড. স্নিগ্ধা আরও বলেন, 'সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও কিছু সিদ্ধান্তকে ঘিরে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচন, আইনি প্রক্রিয়া এবং যুদ্ধাপরাধ বিচারের বিষয়গুলো নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। এসব ঘটনাকে অনেক সময় “মেটিকুলাসলি ডিজাইন” করা পরিকল্পনার অংশ বলে মনে হয়,  যা শেষ পর্যন্ত প্রত্যাশিত রূপ পায়নি।

দেশের রাজনীতি “পাকিকরণ” করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে বলেন, 'বাংলাদেশের মানুষ যদি সত্যিকারের দেশপ্রেম ধারণ করে, তাহলে এ ধরনের কোনো প্রক্রিয়া সফল হতে পারে না।'

একইসঙ্গে “দিল্লিকরণ” বা অন্য কোনো প্রভাবের বিরুদ্ধেও সতর্ক করে বলেন, 'বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই গড়ে তুলতে হবে।'

বর্তমান সরকারের উদ্দেশে ড. স্নিগ্ধা বলেন, 'মানুষ বহুবার প্রতারিত হয়েছে এবং এবার তারা তাদের অস্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য ভোট দিয়েছে। অনেকেই বলছেন মানুষ “নাকে চাপা দিয়ে” ভোট দিয়েছে, তবে তা মানতে আমি নারাজ। পরিস্থিতির বাস্তবতায় বিএনপিকেই ভরসার জায়গা হিসেবে বেছে নিয়েছে জনগণ।'

এ সময় তিনি রাজনৈতিক বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনেরও সমালোচনা করেন। বিশেষ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বেগম খালেদা জিয়ার অবস্থানকে “মিসকোট” করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আলোচনার একপর্যায়ে তিনি বলেন, 'দেশের রাজনীতিতে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বেড়েছে। এখন গুজবে লীগ আর গজবে জামায়াত, দুটো একসাথে হয়ে গেছে।'

রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্বারোপ করে ড. স্নিগ্ধা বলেন, 'মতভেদ থাকলেও সবাইকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে।'

একই সঙ্গে নতুন রাজনৈতিক দলগুলোর দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, 'সঠিক কাঠামো ও স্পষ্ট ঘোষণাপত্র ছাড়া রাজনৈতিক আস্থা তৈরি করা সম্ভব নয়।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা