‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ২১:২৫:৪১
ছবি: সংগৃহীত

ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের (Shamonda virus) সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পরে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তাঁর মৃত্যুর সঙ্গে ভাইরাসটির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি অক্টোবরের শুরুর দিকে মারা যান। তিনি গুরুতর অসুস্থতার চিকিৎসা নিচ্ছিলেন। এ কারণে তাঁর সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি ছিল।

ফরাসি সরকারের তথ্য বলছে, শামোন্ডা ভাইরাস সাধারণত গবাদিপশুকে আক্রান্ত করে। এত দিন মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ঘটে না বলেই ধারণা করা হতো। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিটির মৃত্যুর পেছনে ভাইরাসটির কোনো ভূমিকা ছিল কি না এবং তিনি কীভাবে সংক্রমিত হয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছে তারা।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার (ডব্লিউওএএইচ) তথ্য অনুযায়ী, ভাইরাসটি মূলত কুলিকয়েডিস প্রজাতির ক্ষুদ্র কামড়ানো পতঙ্গের মাধ্যমে ছড়ায়। গবাদিপশুর পাশাপাশি ঘোড়া, আলপাকা, ভেড়া ও ছাগলের শরীরেও এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, আক্রান্ত ব্যক্তি ফ্রান্সের পূর্বাঞ্চলে সংক্রমিত হয়েছিলেন। চলতি বছরের বসন্ত ও গ্রীষ্মে ওই অঞ্চলের প্রাণীদের মধ্যে ভাইরাসটির বিস্তার ঘটেছিল। তবে মানুষের শরীরে সংক্রমণের ক্ষেত্রে কোন প্রজাতির পতঙ্গ ভূমিকা রেখেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি ইসিডিসি।

১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে নাইজেরিয়ায় প্রথম শামোন্ডা ভাইরাস শনাক্ত হয়। পরবর্তী সময়ে আফ্রিকা ও জাপানের বিভিন্ন প্রাণীর শরীরেও ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ জার্মানি, সুইজারল্যান্ড ও পূর্ব ফ্রান্সের অসুস্থ গবাদিপশুর জিনগত পরীক্ষা চালিয়ে ইউরোপে প্রথমবারের মতো ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয়।

গবাদিপশুর শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণে জ্বর, ডায়রিয়া ও অবসাদের মতো উপসর্গ দেখা দিতে পারে। পাশাপাশি দুধ উৎপাদনও কমে যেতে পারে।

ইসিডিসির তথ্যমতে, চলতি বছর ইউরোপের অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লিখটেনস্টাইন, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন ও সুইজারল্যান্ডসহ একাধিক দেশে ভাইরাসটির বিস্তার ঘটেছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সংস্থাটি।

যুক্তরাজ্যের প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আগস্টে জার্সি দ্বীপের গবাদিপশুর শরীরেও শামোন্ডা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত পশুগুলোর মধ্যে ইউরোপের অন্যান্য অঞ্চলে সংক্রমিত প্রাণীদের মতো উপসর্গ দেখা গিয়েছিল।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জার্সিতে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়ার অর্থ হলো ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং গ্রেট ব্রিটেনের কাছাকাছি এলাকাতেও এটি রয়েছে। ফলে উত্তর-পশ্চিম ইউরোপজুড়ে ভাইরাসটির আরও বিস্তারের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির সরকার।

সূত্র: স্কাই নিউজ

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান