৩ লাল কার্ডে নিজেদের মাঠে বিধ্বস্ত রিয়াল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়েতে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। রোববার (৭ ডিসেম্বর) রাতে রিয়াল মাদ্রিদকে ২–০ গোলে হারিয়ে ১৯ বছর পর সান্তিয়াগো বার্নাব্যু জয় করলো সেল্টা ভিগো। ২০০৬ সালের পর এই প্রথম বার্নাব্যু জয় করল সেল্টা ভিগো। আর ২০১৪ সালের পর লা লিগাতেও এটিই রিয়ালের বিপক্ষে তাদের প্রথম জয়।

প্রথমার্ধে রিয়ালের দারুণ সুযোগ থাকলেও সেগুলো গলে রূপান্তর করতে পারেনি। গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় সময় দুই দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলে দেয় সেল্টা। ৫৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে উইলিয়ট সোয়েডবার্গ দারুণ এক ফ্লিক শটে দলকে প্রথম গোল এনে দেন।

৬৪ মিনিটে ফ্রান গার্সিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ইনজুরি সময়ে লাল কার্ড পান আলভারো কারেরাস এবং মাঠে না নামলেও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। কোচ আলনসোকেও দেখা যায় হলুদ কার্ড।

নয় জনের দলে পরিণত রিয়ালের বিরুদ্ধে পাল্টা আক্রমণে সোয়েডবার্গ দ্বিতীয় গোল করে সেল্টার জয় নিশ্চিত করেন। এটি রিয়ালের মৌসুমের দ্বিতীয় লা লিগা হার। এর আগে সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের কাছে এবং নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হারের স্বাদ নিয়েছে দলটি।

এই ফলের পর কোচ আলনসোর দল লিগে বর্তমান শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে। অন্যদিকে রিয়াল এখন তৃতীয় স্থানের ভিয়ারিয়ালের থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে, যদিও ভিয়ারিয়ালের এখনো একটি ম্যাচ হাতে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা