জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬ ২৩:৫৭:১৪
ছবি: সংগৃহীত

জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জেআরটিভি। তবে হতাহতের মোট সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। খবর রয়টার্সের।

শুক্রবার (২৩ অক্টোবর) কারাক গভর্নরেটের হামুদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জননিরাপত্তা অধিদপ্তরের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গির্জার ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

হামলায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ হুসেইন আল-মোমানি জানিয়েছেন, কারাক গভর্নরেটের গুলির ঘটনার তদন্ত ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তথ্য যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিরাপত্তা সংস্থাগুলোকে সময় দেওয়ার পাশাপাশি সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরায়েল

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা