৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুবির ৬ শিক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে এক হাজার ৫২১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডারে এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। এ ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে শিক্ষা ক্যাডারে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাপ্পু সরকার এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন বৃষ্টি। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি দাস।

পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী নিহাল হাসনাইন। সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসগর আলী শামীম। এছাড়া বাংলাদেশ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শান্ত।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শারমিন বৃষ্টি বলেন, “৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হতে পেরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এ অর্জনের পেছনে আমার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অবদান অপরিসীম। ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চাই। সবার কাছে দোয়া কামনা করছি।”

সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আসগর আলী শামীম বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আমি ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এর আগে ৪৪তম বিসিএসের নন-ক্যাডারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। শুরু থেকেই আমি তথাকথিত মেধাবী শিক্ষার্থী ছিলাম না। তবে ধৈর্য, অধ্যবসায় এবং কৌশলগত প্রস্তুতির মাধ্যমেই এ সাফল্য অর্জন করেছি।”

তিনি আরও বলেন, “এ অর্জনের পেছনে বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও অনুপ্রেরণাই ছিল সবচেয়ে বড় শক্তি। কর্মজীবনে দেশের উচ্চশিক্ষার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পাপ্পু সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমার লক্ষ্য ছিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া। ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি বলেন, “সামাজিক মর্যাদা ও আত্মতৃপ্তি অর্জনের পাশাপাশি পরিবারের স্বপ্ন পূরণ এবং জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষা খাতকে আরও শক্তিশালী করার সুযোগ পাওয়াই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় কাজ করতে চাই।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা