আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে বাংলাদেশের তানজিদ

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ ২৩:৫১:০১
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জাত চেনানোর লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। জুলাই মাসের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই বাঁহাতি ব্যাটার জায়গা করে নিয়েছেন মর্যাদাপূর্ণ আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়। তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

শুধু পুরুষ বিভাগেই নয়, নারী বিভাগের মাসসেরার মনোনয়ন তালিকায় রয়েছে বিশ্ব ক্রিকেটের পরিচিত সব মুখ। সেখানে ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট স্ক্রিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার ব্যাটার হার্শিতা মাধবী (সামারাবিক্রমা) এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউজ একে অপরকে কড়া টক্কর দিচ্ছেন।

জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে ধারাবাহিক নৈপুণ্য দেখানোর স্বীকৃতি হিসেবেই আইসিসির মাসসেরার মনোনয়ন পেয়েছেন তানজিদ তামিম। শুরুটা কঠিন হলেও, দলীয় বিপর্যয়ের মাঝেও আলোর প্রদীপ হয়ে জ্বলেছিলেন তিনি। ওয়ানডে সিরিজে দল ২-১ ব্যবধানে পরাজিত হলেও, তিন ম্যাচে ১৫৯ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। যেখানে তার ব্যাটিং গড় ছিল ৫৩.০০ এবং স্ট্রাইক রেট ৮৯.৮৩।

এরপর টি-টোয়েন্টি সিরিজেও নিজের ফর্মের ধার অব্যাহত রাখেন এই ওপেনার। তিন ম্যাচে ৭০.০০ গড় এবং ১২৭.২৭ স্ট্রাইক রেটে তিনি করেন ১৪০ রান। তার এই দায়িত্বশীল ও আগ্রাসী ব্যাটিংয়ের ওপর ভর করেই পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সাদা বলের উভয় সিরিজেই দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া তার এই মনোনয়নকে পুরোপুরি যৌক্তিক করে তুলেছে।

ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক হ্যারি ব্রুক জুলাইয়ে ভারত সিরিজে ছিলেন ফর্মের তুঙ্গে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে স্রেফ ৩১ রান করলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন বেশ ধারাবাহিক। ব্রুকের রান ছিল সর্বোচ্চ ২২৯, ব্যাটিং গড় ১১৪.৫০। স্ট্রাইকরেট ২১৪.০১। টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন হ্যারি ব্রুক। ইংল্যান্ড ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারতকে।

জুলাই মাসে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলেছেন ১৮০ রানের ঝলমলে ইনিংস, যে ম্যাচ ড্র করে লঙ্কানদের বিপক্ষে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে টারুবা টেস্টে বল হাতে নিয়েছিলেন ৭ উইকেট। সব মিলিয়ে দুই টেস্ট খেলে ২১৫ রানের সাথে ৮ উইকেট তুলেছেন গ্রিভস। এই মাসে ২ ওয়ানডে থেকে গ্রিভস তুলেছেন ৩২ রান।

আইসিসির মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত এই তালিকায় তানজিদ হাসান তামিমের স্থান পাওয়া কেবল তাঁর ব্যক্তিগত অর্জনই নয়, বরং এটি বাংলাদেশ ক্রিকেটের জন্যও একটি দারুণ ইতিবাচক দিক। বিশ্বমঞ্চে বিদেশি হেভিওয়েট তারকাদের সাথে এমন একটি প্রতিযোগিতায় টিকে থাকা প্রমাণ করে যে, দেশের তরুণ প্রজন্ম আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করতে প্রস্তুত। এখন শুধু অপেক্ষা- আইসিসির এই মুকুট শেষ পর্যন্ত কার মাথায় ওঠে তা দেখার।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা