আরএসএফ তিন দিনে ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে: দারফুর গভর্নর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার দখলের মাত্র তিন দিনের মধ্যে পরামিলিটারী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছেন দারফুরের গভর্নর মিন্নি আরকো মিনাওই।

শনিবার (২১ নভ্ম্বের) মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

মিনাওইর দাবি করা হত্যার সংখ্যাটি পূর্বের অনুমানের চেয়ে কয়েকগুণ বেশি। এর আগে, সরকারি কর্মকর্তা ও মানবিক সংস্থাগুলো ২,৫০০ নাগরিকের মৃত্যুর অনুমান করেছিল।

গত অক্টোবরের শেষের দিকে সুদানি সেনাবাহিনী (এসএএফ) এল-ফাশার থেকে হঠাৎ সরে যাওয়ার পর শহরটি আরএসএফের দখলে আসে। এর আগে শহরটি ৫৫০ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল।

শহর দখলের পরই গণহত্যা, নৃশংস নির্যাতন, নির্বিচার হত্যা, যৌন সহিংসতা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের খবর আসতে থাকে।

মানবিক সংস্থাগুলো সতর্ক করে জানাচ্ছে, এত ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যে খুব কম বেসামরিক মানুষ পালাতে সক্ষম হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এল-ফাশারকে ‘চরম ভয়ের দৃশ্য’ এবং ‘অপরাধস্থল’ হিসেবে বর্ণনা করেছেন।

গভর্নর মিনাওই উত্তর দারফুরের বাসিন্দা এবং আরএসএফের লক্ষ্যবস্তু হওয়া জাঘাওয়া সম্প্রদায়ের সদস্য। তিনি জানান, তার নিজের পরিবারের অনেককে হত্যা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা