বিশ্বকাপ ব্যর্থতায় জার্মান কোচের পদত্যাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর জার্মান জাতীয় দলের প্রধান কোচের পদ ছেড়েছেন জুলিয়ান নাগেলসমান। জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানির প্রতিবেদনের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় দলটি।

এই পরাজয়ের পর বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন ৩৮ বছর বয়সী নাগেলসমান। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকের পরই তিনি পদত্যাগের সিদ্ধান্তে সম্মত হন।

প্রতিবেদন অনুযায়ী, নাগেলসমানের সঙ্গে ডিএফবির চুক্তির মেয়াদ ছিল ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছাড়ায় তিনি প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ পেতে পারেন।

নাগেলসমানের বিদায়ের পর জার্মানির নতুন কোচ হিসেবে সাবেক লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের নাম আলোচনায় রয়েছে। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের বৈশ্বিক ফুটবল কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ এলে তাঁর বর্তমান চুক্তি থেকে বেরিয়ে আসার বিশেষ শর্ত রয়েছে।

২০২৩ সালে জার্মানির প্রধান কোচের দায়িত্ব নেন নাগেলসমান। তাঁর অধীনে শুরুতে দল আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয় বিশ্বকাপেও হতাশাজনক ফল করল জার্মানি। এবার তাদের বিদায় নিতে হয়েছে শেষ বত্রিশ থেকেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা