বিয়ে করলেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৫ লাখ টাকা!

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ আগস্ট, ২০২৬ ০১:৪৩:৩৯
ছবি: সংগৃহীত

বিয়ের খরচ নিয়ে চিন্তিত? ভিন্ন জাতে বিয়ে করলে মিলতে পারে সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। তবে এই সুবিধা পেতে পূরণ করতে হবে কয়েকটি নির্দিষ্ট শর্ত।

ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আম্বেদকর সোশাল ইন্টিগ্রেশন স্কিম’-এর আওতায় দেওয়া হয় এই অর্থ। সামাজিক বৈষম্য কমানো এবং আন্তঃজাতি বিয়েতে উৎসাহ দিতে চালু করা হয়েছে এই প্রকল্প।

প্রকল্পের প্রধান শর্ত হলো-স্বামী বা স্ত্রীর মধ্যে অন্তত একজনকে তফশিলি জাতির (এসসি) হতে হবে এবং বিয়েটি হতে হবে ভিন্ন জাতির মধ্যে। শুধু সামাজিকভাবে বিয়ে করলেই হবে না, বিয়েটি নিবন্ধিত হতে হবে হিন্দু ম্যারেজ অ্যাক্ট-১৯৫৫ অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায়।

এ ছাড়া এই সুবিধা পাওয়া যাবে শুধু প্রথম বিয়ের ক্ষেত্রে। বিয়ের এক বছরের মধ্যে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে নির্ধারিত অর্থের একটি অংশ সরাসরি দম্পতির যৌথ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং বাকি অংশ রাখা হবে ফিক্সড ডিপোজিটে।

এর আগে এই প্রকল্পে আড়াই লাখ টাকা দেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

সরকারের দাবি, এখনও অনেক ক্ষেত্রে বিয়ের সময় জাতপাত বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই সামাজিক বাধা দূর করতেই আন্তঃজাতি বিয়েকে উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা