ক্যাম্পাস
উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আসছে জাবি ক্যাম্পাস
জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম লিখন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে জাকসুর প্রশাসনকে সঙ্গে নিয়ে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসের ওপেন স্পেসগুলোতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই নিশ্চিত করতে শুরু থেকে কাজ চলছিল। অবশেষে ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করা হয়েছে।
কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদী, সাধারণ সম্পাদক এনায়েত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী মো. এনায়েত হোসেন।
ঢাবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ডাকসু নেতারা
ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার পর হলের প্রধান ফটকে এ ঘটনা ঘটলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, শাহবাগ থানার ভেতরে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের কানের পর্দা ফাটানোর অভিযোগে অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি দাবি করে সম্প্রতি একটি ব্যানার টানানো হয়েছিল। মুহসীন হল সংসদের উদ্যোগে লাগানো ওই ব্যানারটি রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
ইবিতে জাতীয় বিজ্ঞান উৎসবের প্রথম দিন
সোমবার (১১ মে) দুপুরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শাহনাজ খান, আইইউএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং আইইউএসসির সভাপতি জুনাইদুল মোস্তফা।
ইবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সিম্পোজিয়াম ও বায়োটেকনোলজি ২১ ব্যাচের বিদায় অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সিম্পোজিয়াম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) যৌথভাবে এ সিম্পোজিয়াম এবং বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রানার্সআপ কুবি নারী দল
প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নারী দল। টানটান লড়াইয়ের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ সেটে হেরে রানার্সআপ হয় দলটি। সোমবার (১১ মে) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিমনেশিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুবি নারী দল পরাজিত হলেও প্রথমবারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে তারা।
চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়। এ কর্মসূচিতে ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক হাসিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোবিপ্রবিতে 'বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি' বিষয়ক ট্রেনিং সমাপ্ত
নোবিপ্রবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের তত্ত্বাবধানে এবং নোবিপ্রবি বায়োটেক এসোসিয়েশনের উদ্যোগে উক্ত ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। গত ২৬ এপ্রিল এ ট্রেনিং শুরু হয়ে ধাপে ধাপে শেষ হয়।এতে বিজিই বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট এবং পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা ছিলেন।
জাককানইবির আইন ও বিচার বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে খাদিজা আক্তার পুতুল বলেন, `নতুন পরিবেশ, নতুন মানুষ ও নতুন পথচলা সবকিছু যেন আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। শুরুতে কিছুটা অচেনা লাগলেও সিনিয়রদের ও ডিপার্টমেন্টের শিক্ষকদের আন্তরিকতা, ভালোবাসা ও দিক নির্দেশনা আমাদের সাহস যোগাচ্ছে। আপনাদের ভালোবাসা স্নেহ ও সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের স্বপ্নের পথে।'
কুবি বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট আবু বকর সিদ্দিক বলেন, “২০০৯ সালে যাত্রা শুরু করে আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন ১৮তম বছরে পদার্পণ করেছে। এত বছরে যারা এই প্লাটুনকে আগলে রেখে নতুন নেতৃত্ব সৃষ্টি করেছেন, তাদের অবদান অনস্বীকার্য। শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের এই অগ্রযাত্রা আরও এগিয়ে যাক—এই প্রত্যাশা রইল।”
চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ -মিছিল
এসময় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, 'ঠিক যেই সময়টায় বাংলাদেশে একটি সুন্দর সুস্থ রাজনীতির চর্চা হওয়ার কথা , সেই সময় দাঁড়িয়ে আমরা দেখছি যে শিবির একই ঘটনার পুনরাবৃত্তি করে যাচ্ছে । রগ কাটার রাজনীতি থেকে আসলে তারা একটি গোষ্ঠী বেরিয়ে আসতে পারেনি এবং এই চর্চা আমাদের বিভিন্ন ক্যাম্পাসগুলোকে এবং উত্তরোত্তর গোটা দেশটাকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাচ্ছে।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস্কেটবল ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
ক্লাবটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফাউন্ডার সদস্যরা—ফাহিম তাজোয়ার সারফি (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-৪৭), সোহানুর রহমান সাঞ্জু (দর্শন-৪৮), দেবযানী ভট্টাচার্য (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-৪৭) এবং রাইফ রহমান (চারুকলা-৪৮)। তাঁদের দিকনির্দেশনা ও পরামর্শে ক্লাবটি সুসংগঠিতভাবে গড়ে উঠেছে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।