ক্যাম্পাস
কুবিতে উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফ হোসেন বলেন, '২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলেও, তার মাধ্যমে আওয়ামীপন্থী শিক্ষকরা হলসহ বিভিন্ন দায়িত্বে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও হলে জামায়াতপন্থী দলীয়করণ করার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের প্রত্যেককে জামায়াত ও শিবিরের ইন্ধনদাতা হিসেবে অভিযোগ করা হচ্ছে।'
তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ভিএসপি প্রোগ্রাম; অংশগ্রহণের সুযোগ পাবে কুবির ১০ শিক্ষক-শিক্ষার্থী
সেমিনারে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান।
কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদ ডিন অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম আজমল আলী কাউসার, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম।
উচ্চশিক্ষায় টেকসই উৎকর্ষ অর্জন শীর্ষক জাতীয় কর্মশালায় নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর আয়োজনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রুপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়েরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
জাবিতে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দেশে কার্যকর গণতন্ত্র ও সংসদীয় কাঠামোর জবাবদিহিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধানের প্রয়োগ এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা করেন বক্তারা।
ইবিতে 'আবৃত্তি আবৃত্তি'র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষবরণ ও নবীনবরণ অনুষ্ঠান
সংগঠনটির সভাপতি নওশিন পণির্নী সুম্মা'র সভাপতিত্বে ও ফারহানা ইবাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক (লিপু) এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন 'কন্ঠবিথী'র সদস্যবৃন্দ এবং অনলাইন আবৃত্তি সংগঠন 'কন্ঠতরঙ্গ'। এছাড়াও উপস্থিত ছিলেন আবৃতি আবৃত্তি'র সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর, গত কমিটির সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য আবু রায়হান সহ সংগঠনের সদস্যরা।
এডিপিতে নোবিপ্রবির ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত
দেশে কার্যকর গণতন্ত্র ও সংসদীয় কাঠামোর জবাবদিহিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধানের প্রয়োগ এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা করেন বক্তারা।
দ্যা ডিসেন্টের সম্পাদক কদরুদ্দিন শিশিরের প্রশিক্ষণে নজরুল বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট-চেকিং কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালায় কদরুদ্দিন শিশির ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এ ছাড়া ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ঢাবির বিজয় ৭১ হলে ছাত্রদলের দেয়াললিখন ঘিরে উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়–এর বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রদলের কর্মীরা হল সংসদের কক্ষের সামনে দেয়ালে ‘গুপ্ত’ লিখে প্রতিবাদ জানাতে গেলে ছাত্রশিবির সংশ্লিষ্ট এক নেতা এবং হল সংসদের পাঠকক্ষ সম্পাদক বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই নেতা ছাত্রদলের এক কর্মীকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা, শিক্ষার্থীদের ক্ষোভ
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ক্যাম্পাসের বটতলা এলাকায় হাবীব ভাইয়ের দোকানে (যা ক্যাম্পাসে ‘বামের দোকান’ নামে পরিচিত) এ ঘটনা ঘটে। হালিম নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জাকসু নেতা হুসনে মুবারক ক্ষিপ্ত হয়ে দোকানমালিক হাবীবের ছেলে সাহাবুদ্দিনের দিকে হালিম ছুড়ে মারেন। শুধু তা-ই নয়, দোকানের অন্য এক কর্মচারী বিল্লালের থুতনি চেপে ধরে তাকে জোরপূর্বক মাছিযুক্ত হালিম খাইয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি।
জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও দেয়ালে ‘গুপ্ত’ গ্রাফিতি এঁকে চট্টগ্রাম সিটি কলেজে নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। বুধবার ক্যাম্পাসের বটতলা সড়ক, শহীদ সালাম-বরকত হল, সমাজবিজ্ঞান অনুষদের সামনে, টিএসসি সংলগ্ন দেয়াল এবং পরিবহন চত্বরের বিভিন্ন স্থানে এ গ্রাফিতি আঁকা হয়।
স্থানীয় এমপির প্রচেষ্টায় জাককানইবি–জিরো পয়েন্ট সড়ক সংস্কারের অনুমোদন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক (জিরো পয়েন্ট) পর্যন্ত দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের প্রচেষ্টায় প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।