ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। শুরু থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এ লক্ষ্যে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ বিভিন্ন প্রস্তাব আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করি।'

তিনি লেখেন, 'সেন্ট্রাল ফিল্ডে এখনো সিসি ক্যামেরাসহ ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। সেখানে নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। ফিমেল শিক্ষার্থীরা বহিরাগতদের কারণে মাঠে খেলতে না পারা এবং হয়রানির শিকার হওয়ার অভিযোগও জানিয়েছি।'

ডিএমসি-সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফিরে আসায় বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হয়নি বলেও ফেসবুক পোস্টে অভিযোগ করেন সর্বমিত্র চাকমা।

কয়েকজন কিশোরকে কান ধরিয়ে ওঠবস করানোর ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, 'গত মাসে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি কঠোর হতে বাধ্য হই।'

তার এই পদ্ধতি ভুল হতে পারে স্বীকার করে নিয়ে তিনি বলেন, 'প্রশাসনের স্থবিরতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ছাড়া উপায় ছিল না।'

পোস্টে তিনি আরও বলেন, 'আইন আইনের জায়গায় থাকলেও দায়িত্ব পালন করতে গিয়ে পরিস্থিতি মোকাবিলায় কখনো কখনো আইনের ঊর্ধ্বে যেতে হয়েছে, যা আমার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থায় দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সক্ষমতা আমার আর নেই।'

কোনো অভিমান বা প্ররোচনায় নয়, সম্পূর্ণ নিজের সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন সর্বমিত্র চাকমা।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় সেন্ট্রাল ফিল্ডে কয়েকজন কিশোরকে কান ধরিয়ে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাতে লাঠি নিয়ে সর্বমিত্র চাকমা ওই কিশোরদের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ