ধামরাইয়ে অটো গ্যারেজে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৪

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬ ১৫:৫৭:২৭
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতি হওয়া তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল (৩০), ইমাম হোসেন শাওন (৩২), মো. সবুজ (২৯) এবং হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনি (২৬)। পুলিশের ভাষ্য, সোহেল ডাকাত দলের মূল হোতা।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোররাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় বিল্লাল হোসেনের অটোরিকশার গ্যারেজে হানা দেয় একদল ডাকাত। মুখোশ পরা ৮ থেকে ৯ জনের ওই দলটি অস্ত্র দেখিয়ে গ্যারেজের নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তাঁর হাত-পা বেঁধে ভয়ভীতি দেখিয়ে গ্যারেজ থেকে মালামাল নিয়ে যায়।

ডাকাতেরা চারটি ইজিবাইক, ২৭টি ব্যাটারি, সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর এবং নগদ টাকা লুট করে। পুলিশের হিসাব অনুযায়ী, লুণ্ঠিত সম্পদের মূল্য ১০ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। পরে একটি পিকআপ ভ্যানে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

এ ঘটনায় পরদিন ১১ সেপ্টেম্বর ধামরাই থানায় মামলা করেন ভুক্তভোগী পক্ষ। মামলাটির তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান।

পুলিশ জানায়, ডাকাতির সময় সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যাওয়ায় তদন্তে সরাসরি কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে নারায়ণগঞ্জের দুই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ডাকাতেরা ঘটনার আলামত নষ্ট করার উদ্দেশ্যে সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে গিয়েছিল। তারপরও তদন্ত কর্মকর্তার পরিকল্পিত অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা