একটি অপমৃত্যু ও ৩৫ ঘন্টা নেটওয়ার্কের বাইরে থাকার গল্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সংবাদ ছিলো, নাপাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে এক ব্যক্তি পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছেন। গহীন পাহাড়ি এলাকা হওয়ায় এবং থানা থেকে নৌকা ও হাঁটার পথ প্রায় ৫ ঘণ্টার বেশি, তাই প্রয়োজনীয় উপাদান এবং ফায়ার সার্ভিসের লোকজনসহ নৌকায় রওয়ানা হলাম রেমাক্রির উদ্দেশ্যে।

রেমাক্রির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে পারিবারিক মেসেঞ্জার গ্রুপে জানালাম যে আমাকে আজ রাতে নেটওয়ার্কে পাওয়া যাবে না (তখন জানতাম না যে টানা ৩৫ ঘন্টা নেটওয়ার্কের বাইরে থাকতে হবে)।

রোমাক্রি পৌঁছালে তখন অন্ধকার হয়ে গেছে। সেখান থেকে নৌকায় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যসহ নাপাখুমের উদ্দেশ্যে রওয়ানা হলাম। যাওয়ার পথে পানিস্বল্পতায় নৌকা পাথরে আটকে যাওয়ায় চারবার নৌকা থেকে নেমে কখনো পাহাড়ি ছোট রাস্তা ধরে হেঁটে এবং কখনো নদীর ঝিরি হয়ে হেঁটে, যখন নৌকার পথ শেষ হয় তখন রাত প্রায় ৭:৩০ বাজে।

এর মধ্যে নৌকা থেকে নামার সময় অন্ধকারের কারণে কয়েকবার কাদা তে আটকে কাপড়চোপড় সব নষ্ট হয়ে যায়। সেখান থেকে অন্ধকার পাহাড়ি এলাকার সরু রাস্তা ধরে মোবাইল ও টর্চের আলোতে প্রায় ৪০–৪৫ মিনিট পায়ে হেঁটে নাপাখুম পৌঁছালাম। তখন শরীরে শক্তি বলতে অবশিষ্ট কিছু ছিলো বলে মনে হয় না।

নাপাখুম পৌঁছে স্থানীয় লোকজন এবং ভিকটিমের পরিচিতদের সঙ্গে জলপ্রপাতের দিকে গেলে তার ভয়ংকর রূপ দেখে বুঝলাম, একজন মানুষ উপর থেকে নিচে গেলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই। তবুও আশা নিয়ে ভিকটিমকে খোঁজার কার্যক্রম শুরু করলাম।

ভিকটিমের পরিবারের চাহিদা ছিল অন্তত লাশ উদ্ধার করা হোক, আর আমি বারবার তাদেরকে আশা দিয়ে যাচ্ছিলাম। রাত হয়ে গেলে পাড়ার লোকজনের আন্তরিকতায় সবাই অল্প খাওয়া-দাওয়া করলো এবং লোকাল কটেজে থাকার ব্যবস্থা হল। সবাই রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে একটু বিশ্রাম নিলো।

রাত্রিবেলা পাড়ার লোকজন এবং স্থানীয় গাইডদের টিমসহ চারটি আলাদা পার্টি নদীতে প্রায় দুই কিলোমিটার পথ খুঁজল, কিন্তু না পেয়ে সেই রাতের অভিযান সমাপ্ত হলো। আগেই ওয়ারলেসে বার্তা পাঠানো হলো, যদি লাশ (ভিকটিম মারা গেলে) ভেসে না উঠে, তাহলে ডুবুরি ছাড়া লাশ পাওয়া সম্ভব নয়।

সকালে ভোরেই সবাই ঘুম থেকে উঠে সম্ভাব্য স্থানে লাশ খোঁজার চেষ্টা করলো। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকা নিয়ে যতটুকু সম্ভব পানিতে খোঁজা হল, তবুও হদিস মেলেনি। একদল গাইড থানচি সদরে আসার মাধ্যমে পরিবারের নাম্বার লিখে দিলাম এবং বলা হলো থানা থেকে ফোন করে জানানো হোক, আসতে কয়েকদিন সময় লাগতে পারে।

বিকেল হওয়ার আগেই চট্টগ্রাম থেকে ডুবুরি পৌঁছালেন। খাওয়া দাওয়ার আগেই তারা অভিযান শুরু করলেন। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন লাশ অন্তত পাওয়া যায় এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়। ডুবুরি দলের অভিযান শুরু হওয়ার ৩৫ মিনিটের মাথায় খুমের পাথরের ফাটল থেকে লাশ উদ্ধার হলো। তখনই শুরু হলো সকলের গগনবিদারী কান্না।

সন্ধ্যা হয়ে আসায় তৎক্ষণাৎ নাপাখুম থেকে নৌকাঘাট পর্যন্ত পথ চলার জন্য স্থানীয় লোকজনের সাহায্য নিলাম। তাদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পাহাড়ি পথ হেঁটে নৌকা ঘাটে পৌঁছালাম, তখন অন্ধকার। সেখান থেকে টর্চের আলোতে লাশসহ রেমাক্রিতে পৌঁছালাম। লাশ নৌকা চেঞ্জ করে রেমাক্রি থেকে আলাদা নৌকায় প্রায় আড়াই ঘণ্টা আল্লাহ আল্লাহ করতে করতে থানায় পৌঁছালাম।

নৌকা থেকে লাশ তুলে আলাদা গাড়িতে থানায় নিয়ে গিয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করলাম। পরিবারের সম্মান এবং ভালোবাসা দেখে মনে হলো, “আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, ন্যায্য কাজ করার সুযোগ দিয়েছেন।”

পরামর্শ
১) পাহাড়ি এলাকায় যেসব এলাকা সরকারিভাবে নিষিদ্ধ, সেগুলোতে ঝুঁকি নিয়ে যাবেন না। সৌন্দর্য দেখার চেয়ে নিরাপত্তা আগে।
২) সাঁতার না জানলে আজই শেখা শুরু করুন।

উল্লেখ্য, নেটওয়ার্কে পৌঁছানোর পর যখন আমার মা’কে ফোন দিয়েছিলাম “আম্মু, আমি নেটওয়ার্কে পৌঁছেছি”, তখন মা আলহামদুলিল্লাহ বলে খুব খুশি হয়েছিলো। দীর্ঘ যোগাযোগের অভাবে তারা অনেক অস্থির হয়ে গিয়েছিলেন। থানায় পৌঁছানোর পর জানতে পারলাম তারা বারবার থানায় যোগাযোগ করতে চেয়েছিলেন।



মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা