এয়ারপোর্টে মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ব্যক্তিগত নানা ঘটনায় বারবার সংবাদের শিরোনামে আসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত বছরের নভেম্বরে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর আলোচনায় আসে। সর্বশেষ তিনি সমালোচনার মুখে পড়েছেন বিমানবন্দরে মদের বোতলসহ আটক হওয়ার খবরে। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিনেত্রীর বক্তব্য, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, তাঁর স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের লাগেজ তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ ১৪ বোতল মদ উদ্ধার করে। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা হওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়। এমনকি মেহজাবীনের কাছ থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়।

এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শুরুতে নীরব থাকলেও পরে বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মেহজাবীন।

নিজের পোস্টে তিনি লেখেন, সম্প্রতি লক্ষ্য করছেন তাঁকে নানাভাবে নিশানা করা হচ্ছে। কিছুদিন আগেও একটি মিথ্যা মামলার কারণে তাঁকে হয়রানির শিকার হতে হয়েছিল, যেখানে আদালত তাঁকে অব্যাহতি দিয়ে সত্য প্রতিষ্ঠা করেছেন। নতুন করে কাজে মনোযোগ দেওয়ার সময়েই আবার তাঁর মানহানি করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও লেখেন, নারীরাই আজকাল সহজ টার্গেটে পরিণত হচ্ছেন; এর পেছনে কারা আছে তা তিনি জানেন না। তাঁর ভাষ্য, তিনি কেবল নিজের কাজেই মন দিতে চান এবং চান আলোচনা হোক তাঁর কাজ নিয়েই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা