ফিচার
নির্বাচন, সহিংসতা ও নারী: আমরা কোন পথে হাঁটছি?
নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র অনুষঙ্গ। এটি কেবল ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়; বরং জনগণের মত প্রকাশের সাংবিধানিক অধিকার, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের এক সম্মিলিত সুযোগ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত কয়েকদিনে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে যে মারামারি, হামলা, সহিংসতা, নারীদের হেনস্তা এবং নারীদের নিয়ে অশালীন মন্তব্যের ঘটনা ঘটেছে, তা আমাদের গণতান্ত্রিক চেতনা ও সামাজিক মূল্যবোধকে গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
একটি অপমৃত্যু ও ৩৫ ঘন্টা নেটওয়ার্কের বাইরে থাকার গল্প
সংবাদ ছিলো, নাপাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে এক ব্যক্তি পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছেন। গহীন পাহাড়ি এলাকা হওয়ায় এবং থানা থেকে নৌকা ও হাঁটার পথ প্রায় ৫ ঘণ্টার বেশি, তাই প্রয়োজনীয় উপাদান এবং ফায়ার সার্ভিসের লোকজনসহ নৌকায় রওয়ানা হলাম রেমাক্রির উদ্দেশ্যে। রেমাক্রির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে পারিবারিক মেসেঞ্জার গ্রুপে জানালাম যে আমাকে আজ রাতে নেটওয়ার্কে পাওয়া যাবে না (তখন জানতাম না যে টানা ৩৫ ঘন্টা নেটওয়ার্কের বাইরে থাকতে হবে)।
ট্রাফিক পুলিশের 'টার্গেট' মামলা: শৃঙ্খলা বনাম জনদুর্ভোগ
রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোর যানজট নিরসনে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকা অপরিহার্য। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও কোটি মানুষের চলাচল স্বাভাবিক রাখতে তারা নিরলস পরিশ্রম করেন। তবে সাম্প্রতিক সময়ে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে 'টার্গেট' অনুযায়ী মামলা করার যে অভিযোগ উঠেছে, তা সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা এবং ক্ষোভের জন্ম দিয়েছে। এই পরিস্থিতি শৃঙ্খলা প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্যকে ম্লান করে দিচ্ছে।