বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে এবং ২ মে দেশের প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। একই সঙ্গে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে ধারাবাহিকভাবে সেমিনার আয়োজন করা হবে।
গোলাম পরওয়ার বলেন, 'জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। সরকার জনগণের রায় উপেক্ষা করে তাদের বিপরীতে অবস্থান নিয়েছে। আন্দোলন দমনে সরকার হুমকি-ধমকি দিয়ে "ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ” করছে।'
এছাড়া, তেল সংকট এবং হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।