ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আমরা নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে শহিদের মর্যাদায় জান্নাতবাসী করুন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এ দেশের মানুষ চিরকাল স্মরণ করবে। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইন্তেকাল করেন।
হাদির রুহের মাগফিরাত কামনায় নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া মাহফিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল, দ্রুত বিচার চান পরিবার
২৩ অক্টোবর, ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিতের সিদ্ধান্ত
২৩ অক্টোবর, ২০২৬
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান
১৭ অক্টোবর, ২০২৬
সার্কিট হাউজে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
১৬ অক্টোবর, ২০২৬
হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস
১৬ অক্টোবর, ২০২৬
-
স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ পেলেন লিওনেল মেসি
-
৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর
-
রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা
-
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
-
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭
-
হরগঙ্গা কলেজে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ও প্রত্যাশা নিয়ে আলাপচক্র
-
সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
-
ঝাউবন, লাল কাঁকড়া আর সাগরের গর্জনে মুগ্ধতায় বাঁশখালী সৈকত
-
মুসলিমদের ওপর অন্যায়ের নিন্দায় কোরআনের বাণী শোনালেন বিল ক্লিনটন
-
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি